Shikkha News | শিক্ষা নিউজShikkha News | শিক্ষা নিউজ
  • মূলপাতা
  • শিক্ষা তথ্য
    • এসএসসি
    • এইচএসসি
    • ডিগ্রি তথ্য
    • অনার্স তথ্য
    • মাস্টার্স তথ্য
    • মাদ্রাসা শিক্ষা তথ্য
  • ভর্তি ও আবেদন
    • অনার্স ভর্তি
    • ডিগ্রি ভর্তি
    • মাস্টার্স ভর্তি
    • মেডিকেল
  • বই ও সাজেশন
    • এসএসসি সাজেশন
    • বাংলা রচনা
    • অনুচ্ছেদ
    • ভাবসম্প্রসারণ
    • ব্যাবহারিক বই
    • অন্যান্য বই
  • শিক্ষা রেজাল্ট
  • এমপিও নোটিশ
  • উপবৃত্তি
  • স্কলারশিপ
  • সাধারণ জ্ঞান
Reading: ১৯টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন আজকেই শেষ দিন।
Share
Font ResizerAa
Font ResizerAa
Shikkha News | শিক্ষা নিউজShikkha News | শিক্ষা নিউজ
  • মূলপাতা
  • শিক্ষা তথ্য
  • ভর্তি ও আবেদন
  • বই ও সাজেশন
  • শিক্ষা রেজাল্ট
  • এমপিও নোটিশ
  • উপবৃত্তি
  • স্কলারশিপ
  • সাধারণ জ্ঞান
  • মূলপাতা
  • শিক্ষা তথ্য
    • এসএসসি
    • এইচএসসি
    • ডিগ্রি তথ্য
    • অনার্স তথ্য
    • মাস্টার্স তথ্য
    • মাদ্রাসা শিক্ষা তথ্য
  • ভর্তি ও আবেদন
    • অনার্স ভর্তি
    • ডিগ্রি ভর্তি
    • মাস্টার্স ভর্তি
    • মেডিকেল
  • বই ও সাজেশন
    • এসএসসি সাজেশন
    • বাংলা রচনা
    • অনুচ্ছেদ
    • ভাবসম্প্রসারণ
    • ব্যাবহারিক বই
    • অন্যান্য বই
  • শিক্ষা রেজাল্ট
  • এমপিও নোটিশ
  • উপবৃত্তি
  • স্কলারশিপ
  • সাধারণ জ্ঞান
Follow US
  • Advertise
Copyright © 2025 Shikkhanews.com | All rights reserved.
ভর্তি ও আবেদন

১৯টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন আজকেই শেষ দিন।

Sonjoy Roy
Last updated: May 24, 2026 1:57 PM
By Sonjoy Roy 5 Min Read
১৯টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন আজকেই শেষ দিন।

দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার আবেদন শেষ হচ্ছে আজ শনিবার (১৫ মার্চ)। এ আবেদন শুরু হয়েছিল গত ৫ মার্চ। আগামী ২৫ এপ্রিল থেকে শুরু হবে ভর্তি পরীক্ষা, যা শেষ হবে ৯ মে। এবার বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখার এ, বি ও সি ইউনিটে পরীক্ষা নেওয়া হবে। সেকেন্ড টাইমে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগও রাখা হয়েছে।

ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৫ এপ্রিল ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এরপর ২ মে ‘বি’ ইউনিট এবং ৯ মে অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। প্রতিটি পরীক্ষা হবে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত। এ ছাড়া ৯ মে বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা নেওয়া হবে।

লেখাটির সূচিপত্র

Toggle
  • ১৯টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন আজকেই শেষ দিন
  • ইউনিটভিত্তিক আবেদন ও যোগ্যতা
  • জিসিই-এর ক্ষেত্রে যোগ্যতা
  • আবেদনের সময়সূচি

১৯টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন আজকেই শেষ দিন

ভর্তি পরীক্ষার জন্য আবেদনের শেষ তারিখ আজ ১৫ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ২০২০, ২০২১ ও ২০২২ সালের এসএসসি/সমমান এবং ২০২৩ ও ২০২৪ সালের এইচএসসি/সমমান, ডিপ্লোমা-ইন-কমার্স, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল), ‘এ’ লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবল ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।

ইউনিটভিত্তিক আবেদন ও যোগ্যতা

বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখা হতে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে যথাক্রমে ইউনিট ‘এ’, ‘বি’ ও ‘সি’-তে আবেদন করতে পারবে।

ইউনিটযোগ্যতা
ইউনিট ‘এ’ (বিজ্ঞান)বিজ্ঞান শাখা হতে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ৭.৫০ থাকতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখাসহ মাদ্রাসা বোর্ড (বিজ্ঞান) এবং ভোকেশনাল (এইচএসসি) বিজ্ঞান শাখা হিসাবে বিবেচিত হবে।
ইউনিট ‘বি’ (মানবিক)মানবিক শাখা হতে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের মানবিক শাখাসহ মিউজিক, গার্হস্থ্য অর্থনীতি এবং মাদ্রাসা বোর্ড (সাধারণ ও মুজাব্বিদ) মানবিক শাখা হিসাবে বিবেচিত হবে।
ইউনিট ‘সি’ (বাণিজ্য)বাণিজ্য শাখা হতে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ৬.৫০ থাকতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের বাণিজ্য শাখাসহ ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, ব্যবসায় ব্যবস্থাপনা (এইচএসসি) এবং ডিপ্লোমা-ইন-কমার্স বাণিজ্য শাখা হিসাবে বিবেচিত হবে।

জিসিই-এর ক্ষেত্রে যোগ্যতা

জিসিই-এর ক্ষেত্রে আইজিসিএসই (ও লেভেল) পরীক্ষায় কমপক্ষে তিনটি বিষয়ে ‘বি’ গ্রেডসহ ৫টি বিষয়ে পাস এবং আইএএল (‘এ’ লেভেল) পরীক্ষায় কমপক্ষে দু’টি বিষয়ে ‘বি’ গ্রেডসহ ৩টি বিষয়ে পাস থাকতে হবে। এক্ষেত্রে অনলাইনে সংশ্লিষ্ট নম্বরপত্র আপলোডসহ আবেদনের পর সমমান ও যোগ্যতা নির্ধারণ কমিটি কর্তৃক অনুমোদনক্রমে আবেদন করতে হবে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ফি ১৫০০ টাকা অনলাইনে পরিশোধ করতে হবে। আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অতিরিক্ত ৫০০ টাকা আবেদন ফি এর সাথে যোগ হবে।

আবেদনের সময়সূচি

আবেদন করা যাবে ৫ মার্চ (বুধবার) দুপুর ১২টা হতে ১৫ মার্চ (শনিবার) রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত। আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হবে না।

নিচে প্রদত্ত পরীক্ষাকেন্দ্রের তালিকা হতে আবেদনকারী একটি মাত্র কেন্দ্র পছন্দ করতে পারবে। পছন্দকৃত কেন্দ্রই চূড়ান্ত বলে বিবেচিত হবে। আবেদনের সময়সীমা শেষে কোনভাবেই পরীক্ষা কেন্দ্র পরিবর্তন করা যাবে না।

পরীক্ষাকেন্দ্রের তালিকা
১. ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
২. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল
৩. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী
৪. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী
৫. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ
৬. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর
৭. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
৮. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা
৯. গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ
১০. বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল
১১. রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি
১২. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, সিরাজগঞ্জ
১৩. গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি, গাজীপুর
১৪. নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা
১৫. জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর
১৬. কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ
১৭. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর
১৮. সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ
১৯. পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর
২০. ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা (ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাপাসিটি সংখ্যক পরিমাণ)

আবেদন করার বিস্তারিত তথ্য ও নির্দেশিকা GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট (www.gstadmission.ac.bd) এবং গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ওয়েবসাইটে পাওয়া যাবে। গত ২৬ ফেব্রুয়ারি রাতে জিএসটি ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

এই ভর্তি পরীক্ষা দেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। শিক্ষার্থীদের উচিত সময়মতো আবেদন করা এবং প্রস্তুতি নেওয়া। ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার সময় শিক্ষার্থীদের উচিত তাদের শক্তিগুলোকে আরও মজবুত করা এবং দুর্বলতাগুলোকে কাটিয়ে উঠার চেষ্টা করা। সবাইকে শুভকামনা!

TAGGED: guccha, গুচ্ছ পদ্ধতিতে GST জিএসটি ভর্তি বিজ্ঞপ্তি, গুচ্ছ বিশ্ববিদ্যালয় তালিকা, গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি আপডেট ২০২৪-২৫, গুচ্ছ ভর্তি, গুচ্ছ ভর্তি ২০২৫, গুচ্ছ ভর্তি আপডেট ও ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫, গুচ্ছ ভর্তি পরীক্ষা
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Copy Link
What do you think?
Love0
Joy0
Sad0
Cry0
Angry0
Happy0
Sleepy0
By Sonjoy Roy Shikkha News CEO
Follow:
নমস্কার ফ্রেন্ডস, আমি সঞ্জয় রায়। আমি একজন ছাত্র এবং শিক্ষা তথ্য সম্পর্কিত কনটেন্ট রাইটার (লেখক)। এই ওয়েবসাইটের (Shikkha News) এর মাধ্যমে আমি আপনাদের শিক্ষা সম্পর্কিত সকল সঠিক তথ্য আপডেট দিয়ে থাকি। শিক্ষা নিউজ পেতে চান তবে আপনাদে অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদের ওয়েবসাইট আবারও ভিজিট করবেন। Mymensingh, Bangladesh.
Previous Article অনার্স ১ম বর্ষের ভর্তি আবেদন ২০২৫ এর তারিখ এবং বিজ্ঞপ্তি। অনার্স ১ম বর্ষের ভর্তি আবেদন ২০২৫ এর তারিখ এবং বিজ্ঞপ্তি।
Next Article জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের রেজাল্ট ২০২৫ প্রকাশিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের রেজাল্ট ২০২৫ প্রকাশিত
Leave a comment Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরি

  • Uncategorized1
  • অনার্স তথ্য16
  • অনার্স ভর্তি9
  • অনুচ্ছেদ8
  • অন্যান্য বই10
  • উপবৃত্তি19
  • এইচএসসি10
  • এমপিও নোটিশ15
  • এসএসসি24
  • এসএসসি সাজেশন2
  • ডিগ্রি তথ্য8
  • ডিগ্রি ভর্তি1
  • বই ও সাজেশন4
  • বাংলা রচনা20
  • ব্যাবহারিক বই1
  • ভর্তি ও আবেদন23
  • ভাবসম্প্রসারণ7
  • মাদ্রাসা শিক্ষা তথ্য10
  • মাস্টার্স তথ্য5
  • মাস্টার্স ভর্তি7
  • মেডিকেল3
  • শিক্ষা তথ্য50
  • শিক্ষা রেজাল্ট3
  • সাধারণ জ্ঞান73
  • স্কলারশিপ19

গুরুত্বপূর্ণ পাতাগুলো

  • About Us
  • Contact
  • Privacy Policy
  • RSS Feed

মেইন মেনু

  • উপবৃত্তি
  • ভর্তি ও আবেদন
  • শিক্ষা তথ্য
  • স্কলারশিপ
DMCA.com Protection Status

You Might Also Like

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি ২০২৫ – নোটিশ প্রকাশ।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৫ – পরীক্ষা শুরু ২৫ এপ্রিল।

সরকারি অনুমোদিত ১৭ বিএড কলেজে ভর্তি ২০২৫ নোটিশ প্রকাশ।

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৪-২০২৫ সময় পরিবর্তন হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিট রেজাল্ট ২০২৫ প্রকাশ।

আমাদের ঠিকানা

Mymensingh, Bangladesh, Post Code: 2200
[email protected]
Copyright © 2025 Shikkhanews.com | All rights reserved.
Shikkha News (শিক্ষা নিউজ) logo Shikkha News (শিক্ষা নিউজ) logo Dark
Welcome Back!

Sign in to your account

Lost your password?