Shikkha News | শিক্ষা নিউজShikkha News | শিক্ষা নিউজ
  • মূলপাতা
  • শিক্ষা তথ্য
    • এসএসসি
    • এইচএসসি
    • ডিগ্রি তথ্য
    • অনার্স তথ্য
    • মাস্টার্স তথ্য
    • মাদ্রাসা শিক্ষা তথ্য
  • ভর্তি ও আবেদন
    • অনার্স ভর্তি
    • ডিগ্রি ভর্তি
    • মাস্টার্স ভর্তি
    • মেডিকেল
  • বই ও সাজেশন
    • এসএসসি সাজেশন
    • বাংলা রচনা
    • অনুচ্ছেদ
    • ভাবসম্প্রসারণ
    • ব্যাবহারিক বই
    • অন্যান্য বই
  • শিক্ষা রেজাল্ট
  • এমপিও নোটিশ
  • উপবৃত্তি
  • স্কলারশিপ
  • সাধারণ জ্ঞান
Reading: চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ মাস্টার্স-পিএইচডিতে পড়াশোনার সুযোগ
Share
Font ResizerAa
Font ResizerAa
Shikkha News | শিক্ষা নিউজShikkha News | শিক্ষা নিউজ
  • মূলপাতা
  • শিক্ষা তথ্য
  • ভর্তি ও আবেদন
  • বই ও সাজেশন
  • শিক্ষা রেজাল্ট
  • এমপিও নোটিশ
  • উপবৃত্তি
  • স্কলারশিপ
  • সাধারণ জ্ঞান
  • মূলপাতা
  • শিক্ষা তথ্য
    • এসএসসি
    • এইচএসসি
    • ডিগ্রি তথ্য
    • অনার্স তথ্য
    • মাস্টার্স তথ্য
    • মাদ্রাসা শিক্ষা তথ্য
  • ভর্তি ও আবেদন
    • অনার্স ভর্তি
    • ডিগ্রি ভর্তি
    • মাস্টার্স ভর্তি
    • মেডিকেল
  • বই ও সাজেশন
    • এসএসসি সাজেশন
    • বাংলা রচনা
    • অনুচ্ছেদ
    • ভাবসম্প্রসারণ
    • ব্যাবহারিক বই
    • অন্যান্য বই
  • শিক্ষা রেজাল্ট
  • এমপিও নোটিশ
  • উপবৃত্তি
  • স্কলারশিপ
  • সাধারণ জ্ঞান
Follow US
  • Advertise
Copyright © 2025 Shikkhanews.com | All rights reserved.
স্কলারশিপ

চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ মাস্টার্স-পিএইচডিতে পড়াশোনার সুযোগ

Sonjoy Roy
Last updated: January 26, 2025 7:30 PM
By Sonjoy Roy 4 Min Read
চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ ২০২৫
চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ ২০২৫

চীনের চংকিং ইউনিভার্সিটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য চমৎকার এক শিক্ষার সুযোগ নিয়ে এসেছে। চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ (CSC) এর আওতায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে পড়ার সুযোগ দিচ্ছে এই বিশ্ববিদ্যালয়। এটি চীনের চতুর্থ বৃহত্তম পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। ১৯৫০ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি বর্তমানে উন্নত সুযোগ-সুবিধা ও উচ্চমানের শিক্ষার জন্য আন্তর্জাতিক মহলে বেশ পরিচিত।

এই বিশ্ববিদ্যালয়টি শুধু চীনের মধ্যেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও সম্মানিত। এখানে প্রায় ২৫ হাজারেরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে। শিক্ষার মান এবং গবেষণার সুযোগের জন্য এটি বিশেষভাবে প্রশংসিত। আধুনিক সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও এখানে শিক্ষার্থীদের পড়াশোনার খরচ তুলনামূলক কম। চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপের অধীনে এখানে পড়ার সুযোগ পাওয়ার অর্থ হলো বিনা টিউশন ফিতে উচ্চশিক্ষা গ্রহণ করা।

লেখাটির সূচিপত্র

Toggle
  • চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ ২০২৫
    • আবেদনের যোগ্যতা
    • আবেদন করতে যা যা প্রয়োজন
    • আবেদন পদ্ধতি এবং সময়সীমা
  • বিশ্ববিদ্যালয়টি যেকারনে সেরা

চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ ২০২৫

এই স্কলারশিপের অধীনে মাস্টার্স প্রোগ্রামের মেয়াদ তিন বছর এবং পিএইচডি প্রোগ্রামের মেয়াদ চার বছর। এখানে যে বিষয়গুলোতে পড়াশোনার সুযোগ পাওয়া যাবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অ্যাকাউন্টিং, ডিজিটাল ইকোনমি, লজিস্টিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, নেটওয়ার্ক অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি।

এই স্কলারশিপে শিক্ষার্থীরা কিছু চমৎকার সুবিধা পাবেন। মাস্টার্স শিক্ষার্থীদের প্রতি মাসে ৩,০০০ ইউয়ান এবং পিএইচডি শিক্ষার্থীদের প্রতি মাসে ৩,৫০০ ইউয়ান দেওয়া হবে। এর পাশাপাশি শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি মওকুফ করা হবে এবং টিউশন ফি লাগবে না। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিনামূল্যে আবাসনের সুবিধা পাবেন। তাদের চিকিৎসা বিমা সুবিধাও দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা

এই স্কলারশিপে আবেদন করতে হলে প্রার্থীকে চীনের বাইরে অন্য দেশের নাগরিক হতে হবে। মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে চাইলে প্রার্থীর বয়স ৩৫ বছরের কম হতে হবে এবং তার স্নাতক ডিগ্রি থাকতে হবে। পিএইচডি প্রোগ্রামের জন্য প্রার্থীর বয়স ৪০ বছরের কম হতে হবে এবং তার স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এছাড়া যারা অন্য কোনো স্কলারশিপ পাচ্ছেন তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না।

আবেদন করতে যা যা প্রয়োজন

আবেদন প্রক্রিয়াটি সহজ হলেও কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র লাগবে। এর মধ্যে রয়েছে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের আবেদন ফরম, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি), অধ্যয়ন পরিকল্পনা বা গবেষণা প্রস্তাব, দুটি সুপারিশপত্র, পাসপোর্টের অনুলিপি এবং অপরাধকর্মে জড়িত না থাকার প্রত্যয়নপত্র।

এই নথিগুলো সঠিকভাবে প্রস্তুত করে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার আগে অবশ্যই নিশ্চিত হতে হবে যে নথিপত্রগুলো সঠিক ও পূর্ণাঙ্গ।

আবেদন পদ্ধতি এবং সময়সীমা

আবেদনকারীরা চংকিং ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন করার সময় ওয়েবসাইটে বিস্তারিত নির্দেশনা দেওয়া থাকবে, যা অনুসরণ করলে সহজেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। আবেদনের শেষ সময় ২০২৫ সালের ৩০ মার্চ। তাই যারা আগ্রহী, তাদের উচিত সময়মতো আবেদন সম্পন্ন করা।

চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ শুধু শিক্ষার খরচই বহন করে না, বরং শিক্ষার্থীদের জন্য একটি মানসম্মত জীবনধারার সুযোগও তৈরি করে। মাসিক ভাতা, বিনামূল্যে আবাসন এবং চিকিৎসা সুবিধা শিক্ষার্থীদের আর্থিক চাপ কমাতে সাহায্য করে।

চংকিং ইউনিভার্সিটিতে পড়াশোনার সুযোগ পাওয়া মানে আন্তর্জাতিক মানের শিক্ষার অভিজ্ঞতা অর্জন করা। এখানকার পাঠ্যক্রম অত্যন্ত সমৃদ্ধ এবং গবেষণার সুযোগও পর্যাপ্ত।

বিশ্ববিদ্যালয়টি যেকারনে সেরা

চংকিং ইউনিভার্সিটি চীনের একটি শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠান। এখানে শিক্ষার্থীদের জন্য রয়েছে অত্যাধুনিক ল্যাবরেটরি এবং গবেষণা সুবিধা। এই স্কলারশিপ শিক্ষার্থীদের আর্থিক দুশ্চিন্তামুক্ত হয়ে পড়াশোনায় মনোনিবেশ করতে সহায়তা করবে।

চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স এবং পিএইচডি শিক্ষার্থীদের জন্য একটি অসাধারণ সুযোগ। যারা উচ্চশিক্ষায় আগ্রহী এবং আর্থিক সীমাবদ্ধতার কারণে বিদেশে পড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না, তাদের জন্য এটি একটি আদর্শ সুযোগ। সময়মতো আবেদন করে এই সুযোগ কাজে লাগানো উচিত।

আবেদন প্রক্রিয়া শুরু করতে এবং বিস্তারিত জানার জন্য ভিজিট করুন: চংকিং ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট। স্কলারশিপ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আমাদের শিক্ষা নিউজে পেতে অবশ্যই আপনি মূলপাতায় গিয়ে স্কলারশিপ ক্যাটাগরি ঘুরে দেখতে পারেন।

TAGGED: China Scholarship for Bangladeshi students, Chongqing University admission requirements, Chongqing University International Students, Chongqing university of Technology, Chongqing University Ranking, Chongqing University Scholarship, CSC Scholarship
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Copy Link
What do you think?
Love0
Joy1
Sad0
Cry1
Angry0
Happy0
Sleepy0
By Sonjoy Roy Shikkha News CEO
Follow:
নমস্কার ফ্রেন্ডস, আমি সঞ্জয় রায়। আমি একজন ছাত্র এবং শিক্ষা তথ্য সম্পর্কিত কনটেন্ট রাইটার (লেখক)। এই ওয়েবসাইটের (Shikkha News) এর মাধ্যমে আমি আপনাদের শিক্ষা সম্পর্কিত সকল সঠিক তথ্য আপডেট দিয়ে থাকি। শিক্ষা নিউজ পেতে চান তবে আপনাদে অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদের ওয়েবসাইট আবারও ভিজিট করবেন। Mymensingh, Bangladesh.
Previous Article ইতালির বিশ্ববিদ্যালয়ে বৃত্তি ২০২৫ টিউশন ফি মওকুফ ও অসংখ্য সুযোগ-সুবিধা। ইতালির বিশ্ববিদ্যালয়ে বৃত্তি ২০২৫ টিউশন ফি মওকুফ ও অসংখ্য সুযোগ-সুবিধা।
Next Article মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৫ ফলাফল কখন প্রকাশ করবে সোমবার নাকি মঙ্গলবার! মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৫ ফলাফল কখন প্রকাশ করবে সোমবার নাকি মঙ্গলবার!
1 Comment 1 Comment
  • Simsonos says:
    January 19, 2025 at 10:56 AM

    কি হবে আর চায়নায় যেয়ে?😅😅😅

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরি

  • Uncategorized1
  • অনার্স তথ্য16
  • অনার্স ভর্তি9
  • অনুচ্ছেদ8
  • অন্যান্য বই10
  • উপবৃত্তি19
  • এইচএসসি10
  • এমপিও নোটিশ15
  • এসএসসি24
  • এসএসসি সাজেশন2
  • ডিগ্রি তথ্য8
  • ডিগ্রি ভর্তি1
  • বই ও সাজেশন4
  • বাংলা রচনা20
  • ব্যাবহারিক বই1
  • ভর্তি ও আবেদন23
  • ভাবসম্প্রসারণ7
  • মাদ্রাসা শিক্ষা তথ্য10
  • মাস্টার্স তথ্য5
  • মাস্টার্স ভর্তি7
  • মেডিকেল3
  • শিক্ষা তথ্য50
  • শিক্ষা রেজাল্ট3
  • সাধারণ জ্ঞান73
  • স্কলারশিপ19

গুরুত্বপূর্ণ পাতাগুলো

  • About Us
  • Contact
  • Privacy Policy
  • RSS Feed

মেইন মেনু

  • উপবৃত্তি
  • ভর্তি ও আবেদন
  • শিক্ষা তথ্য
  • স্কলারশিপ
DMCA.com Protection Status

You Might Also Like

বিদেশে উচ্চশিক্ষা ২০২৫ : বিশ্ববিদ্যালয় বেছে নেওয়ার ১২টি অব্যর্থ পরামর্শ!

বাংলাদেশের চিভনিং ও কমনওয়েলথ স্কলারদের সংবর্ধনা ২০২৫

জয়েন্ট জাপান-বিশ্বব্যাংক গ্র্যাজুয়েট স্কলারশিপ ২০২৫

ইউজিসি-ম্যাকগিল পিএইচডি স্কলারশিপ ২০২৫ আবেদন করুন।

সৌদি আরবে স্কলারশিপ ২০২৫। আবেদন করুন এই ফরমে।

আমাদের ঠিকানা

Mymensingh, Bangladesh, Post Code: 2200
[email protected]
Copyright © 2025 Shikkhanews.com | All rights reserved.
Shikkha News (শিক্ষা নিউজ) logo Shikkha News (শিক্ষা নিউজ) logo Dark
Welcome Back!

Sign in to your account

Lost your password?